1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

সারাদেশের ন্যায় কুমিল্লায় ভূমিসেবা মেলা  উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬

সারাদেশের ন্যায় কুমিল্লায় ভূমিসেবা মেলা  উদ্বোধন

মোঃ ইয়াছিন মিয়া,কুমিল্লা।।

সুরক্ষিত ভূমি,  সমৃদ্ধ ভবিষৎ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুমিল্লায় ভূমিসেবা মেলা  উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (১৯মে) সকালে নগরীর রাজবাড়ী  কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি রেলী বের হয়ে আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে প্রাঙ্গণের  আলোচনা সভায় মিলিত হয়।উক্ত আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সারাদেশে এক যুগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এর পরেই বেলুন ও ফিতা কেটে আদর্শ সদর উপজেলার ভুমিসেবা মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।পরে অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে মেলা পরিদর্শন করেন তিনি।অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে  এসময়  পুলিশ সুপার আনিসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।পরে ভুমিসেবা মেলা উপলক্ষেজেলা প্রশাসনও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়।  এতে ভূমিসেবা নিতে আসা গ্রাহকরা তাদের বিভিন্ন মতামত ও অভিযোগ  তুলে ধরেন। পরে গ্রাহকদের সকল কথা শুনে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন ভূমি অফিসের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর