1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার।।
ঢাকা, বুধবার (২০ মে): মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিখাতে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সম্ভাবনা এবং সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান এবং ব্রাজিল দূতাবাসের উপপ্রধান লিওনার্দো জানুজ্জি।বৈঠকে ব্রাজিল থেকে মাংস আমদানির প্রসঙ্গ উঠলে মন্ত্রী জানান, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে দেশে প্রয়োজনীয় অবকাঠামো, সংরক্ষণ ব্যবস্থা এবং শীতল সরবরাহ শৃঙ্খল (কোল্ড চেইন) উন্নয়ন জরুরি। তিনি বলেন, ব্রাজিলের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ও নিরাপদ মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে দেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। এতে উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি ও স্থানীয় বাজারে সরবরাহ সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।সাক্ষাৎকালে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস) সার্টিফিকেশনসহ খাদ্য নিরাপত্তা ও প্রাণিস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর