1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া‘এর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।  পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার মহোদয় সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।গত এপ্রিল /২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব সাইফুল মালিক এবং সহকারি পুলিশ সুপার ( দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ‘ক‘ ক্যাটাগরিতে জনাব তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা; ‘খ‘ ক্যাটাগরিতে জনাব টমাস বড়ুয়া, অফিসার ইনচার্জ, হোমনা থানা এবং মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, ব্রাহ্মণপাড়া থানাভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন এবং তাদেরকে আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন জনাব ইশতিয়াক হাসান আমীন ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর