1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় অবৈধ তিন শতাধিক স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপদ বিভাগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় অবৈধ তিন শতাধিক স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপদ বিভাগ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ককে যানজটমুক্ত ও সুশৃঙ্খল করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে কুমিল্লা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের দুই পাশে গড়ে ওঠা ছোট-বড় তিন শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট, আধা-পাকা স্থাপনা ও অবৈধ অস্থায়ী কাঠামো উচ্ছেদে ব্যবহার করা হয় ভারী যন্ত্রপাতি।সড়ক ও জনপদ বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে এই বাজারে অবৈধ দখলের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে সড়ক বিভাগ থেকে আগে কয়েক দফায় নোটিশ প্রদান করা হয়েছিল এবং মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু দখলদাররা সওজের নির্দেশনা অমান্য করায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম। অভিযান চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।অভিযান শেষে কর্মকর্তারা জানান, মহাসড়কের পাশে আবারও যেন কেউ অবৈধভাবে দখল নিতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে। জনস্বার্থে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর