1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লায় এনজিও”এর ফিল্ড অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধর; অতঃপর থানায় অভিযোগ!

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় এনজিও”এর ফিল্ড অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধর; অতঃপর থানায় অভিযোগ!

তৌহিদ খন্দকার তপু।। 

কুমিল্লায় বেসরকারী প্রতিষ্ঠান পল্লী মঙ্গল এর ফিল্ড অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এবিষয়ে জিম্মাদার সহ ৪জনকে আসামি করে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী নারীর স্বামী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিক্টিম পল্লী মঙ্গল থেকে একটি লোন নেয়। কয়েকটি কিস্তি চালিয়ে পরবর্তী কিস্তি না দিতে পারায় পল্লী মঙ্গল এর মাঠকর্মী মোঃ মিরাজ হোসেন সহ কয়েকজন রাত সাড়ে নয়টার তার বাসায় যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিম্মাদার ও কর্মীরা ভিক্টিমকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সকলে তাকে ও তার স্বামীকে মেরে চলে যায়। তখন আশেপাশের প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এবিষয়ে ঘটনার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভিক্টিম। পল্লী মঙ্গলের কার্যালয়ে গিয়ে দেখা যায় রহস্যজনকভাবে ঘটনার পরে ম্যানেজারকে বদলি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জিম্মাদার ও ফিল্ড অফিসার একে অপরকে দোষারোপ করেন। ঘটনার পরে পুলিশ তাদের ডাকলে জিম্মাদার থানায় উপস্থিত না হওয়ায় কোন ধরনের সিদ্ধান্ত নেয়া যায়নি।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন ঘটনাটি নেক্কারজনক। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক এমটাই প্রত্যাশা তাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর