1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়..“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”  - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়..“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” 

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়..“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” 

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে ধারণ করে শুরু হলো পুলিশ সপ্তাহ-২০২৬। আজ ১০ মে ২০২৬ খ্রি., রবিবার সকাল ১১:০০ ঘটিকায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সস্থ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয়ের উপস্থিতিতে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে সম্প্রচার করা হয়।অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস ড্রিল শেডে উপস্থিত থেকে কেন্দ্রীয় অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি ও চট্টগ্রামস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর