1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানানো যাবে না—পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডে গায়ের জোরে রুট পারমিটহীন বাসের দাপট, যানজটে নাকাল যাত্রীরা বিএলআরআইয়ের উদ্ভাবিত দুই ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাবে কুমিল্লা জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানানো যাবে না—পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের!

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানানো যাবে না—পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের!

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 
অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে—তা প্রকাশ করা যাবে না। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থি। আদালতের মতে, এ ধরনের কার্যক্রম নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। পর্যবেক্ষণে হাইকোর্ট উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত ছিল। শুধু গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এ ধরনের অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব নয়।
রায়ে আরও বলা হয়, নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর সব ধরনের ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা জরুরি। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি ও নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যাশিশুর বিরুদ্ধে বৈষম্য এবং সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি হয়, যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আদালত আরও উল্লেখ করেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের কার্যক্রম কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। রায়ে আদালত এ নির্দেশনাকে “continuous mandamus” হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ ভবিষ্যতেও এসব নির্দেশনার বাস্তবায়ন আদালত নিজেই তদারকি করতে পারবেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে রিট আবেদন দায়ের করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। তাকে সহযোগিতা করেন তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর