1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ;কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষ কমিটি। - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডে গায়ের জোরে রুট পারমিটহীন বাসের দাপট, যানজটে নাকাল যাত্রীরা বিএলআরআইয়ের উদ্ভাবিত দুই ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাবে কুমিল্লা জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ;কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষ কমিটি।

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ;কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষ কমিটি।

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষের জন্য এক বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারাবাংলা.নেট এর প্রতিনিধি মোঃ রাসেল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।সোমবার (১১ মে ) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু এ কমিটি গঠন করেন।সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।সহ-সভাপতি পদে দুইজন হলেন- দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক তৌহিদ মাহমুদ অপু ও মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক পদে বার্তা টোয়েন্টিফোরের প্রতিনিধি মঈন নাসের খান রাফি, কোষাধক্ষ্য পদে বাংলাদেশ কন্ঠের মহানগর প্রতিনিধি ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক পদে ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও জিটিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন। এই নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন।নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরন টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর