1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় এক মাসে ১০ খুন! - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ জন কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক যুবক নিহত;অতঃপর প্রেমিকা গ্রেপ্তার! গণভিত্তি শক্তিশালী করে শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে — মিয়া গোলাম পরওয়ার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড কুমিল্লার মুরাদনগরে মন্দিরের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী, একঘন্টা পর মিলল মরদেহ কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল! কুমিল্লায় এনএসআইয়ের তথ্যভিত্তিক অভিযান, নকল ওষুধ চক্রের সদস্য গ্রেপ্তার কুমিল্লার চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে বিশেষ পরিদর্শন, মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লায় ট্রেনে অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কুমিল্লার বুড়িচংয়ে কলেজছাত্র নিখোঁজ, থানায় অভিযোগ

কুমিল্লায় এক মাসে ১০ খুন!

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

কুমিল্লায় এক মাসে ১০ খুন!

তৌহিদ খন্দকার তপু।।

কুমিল্লায় এপ্রিল মাসে ১০টি খুন, ২৮টি নারী ও শিশু নির্যাতন, ২০টি ধর্ষণ ও ৪১টি চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ৫৮৪টি মামলা হয়েছে।রোববার (১০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।অপরাধ বিবরণী থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় নারী ও শিশু নির্যাতন, দস্যুতা এবং ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে কুমিল্লায় ১০টি খুন ও জেলায় বিভিন্ন অপরাধে মোট মামলা দায়ের করা হয়েছে ৫৮৪টি। অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৮৬টি।পরিসংখ্যানে জানা গেছে, মে মাসে কুমিল্লায় ২৩টি সড়ক দুর্ঘটনায় মোট ৩৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ২৪ জন। মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী এবং টাস্কফোর্সের ২৬টি অভিযানে ১০ জন, পুলিশের ১৬৫৬টি অভিযানে ২০৪ জন, বিজিবি ১০২০টি অভিযানে ১ জন, র‌্যাবের ১৩টি অভিযানে ১৯জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ১৬৫টি অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে।সভায় কুমিল্লা শহরের বিভিন্ন সমস্যার দিকেও দৃষ্টি দেওয়া হয়। আলোচনায় উঠে আসে কুমিল্লা সিটি করপোরেশন এলাকাসহ নগরের বিভিন্ন স্থানে যানজট, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান, মাটিকাটা, সন্ত্রাস, ছিনতাই, চুরি, পলিথিন ব্যবহারের প্রসার এবং পরিবেশ দূষণের বিষয়গুলো। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।সভায় জেলার প্রশাসনিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর