1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শপথ নিয়েই ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রির ঘোষণা...বিজয়-মুখ্যমন্ত্রী  - কুমিল্লার খবর
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মেয়ে তনু ধর্ষণে হত্যার আসামি ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ না করায় পুলিশের বেড়াজালে আটক অতঃপর হাফিজুর আবার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ। ভাইয়ের রাজনীতি নয়, দলীয় কমিটি গঠনের আহ্বান…গণপূর্তমন্ত্রী-জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে মালিক খুন!  সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের প্রতি ৩ মাসের আল্টিমেটাম কুমিল্লায় বিএনপি’র উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন Bahis Oynamanin En Iyi Yontemleri 1 x Bet Platformunda Gerçek kazanç fırsatlarını yakalamak isteyen oyuncular için 1King giriş adresi Бездепозитный Бонус За Регистрацию В Казино Адмирал Официальный Сайт Скачать Азино Рабочее Зеркало На Сегодня На Официальном Сайте Kazanç rekorlarını kıran oyuncuların tercihi Bethub

শপথ নিয়েই ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রির ঘোষণা…বিজয়-মুখ্যমন্ত্রী 

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

শপথ নিয়েই ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রির ঘোষণা…বিজয়-মুখ্যমন্ত্রী 

কুমিল্লার খবর আন্তর্জাতিক নিউজ ডেস্ক।।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বড় পরিবর্তনের ঘোষণা দিলেন সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণ করেই তিনি তিনটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক ও নিরাপত্তা সংক্রান্ত ফাইলে সই করেন। বিজয়ের প্রথম নির্দেশনার মধ্যে রয়েছে—রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় বা বিনামূল্যে প্রদান, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন। শপথ গ্রহণ শেষে উপস্থিত বিশাল জনসমুদ্রের উদ্দেশে এক আবেগঘন ভাষণ দেন বিজয়। বরাবরের মতো তার বিখ্যাত সেই তামিল সম্বোধন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ (আমার হৃদয়ে যারা বাস করো) দিয়ে বক্তব্য শুরু করেন তিনি। এই শব্দবন্ধটি তিনি সিনেমার ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের সম্বোধন করতে ব্যবহার করে আসছেন। আজ রাজনৈতিক মঞ্চেও সেই একই ভাষায় মানুষের মন জয়ের চেষ্টা করেন তিনি। এর আগে, তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়েন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। রোববার সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে। গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন ৫১ বছর বয়সী এই নেতা।শপথ নিয়েই মমতাকে একহাত নিলেন শুভেন্দুর মন্ত্রী,মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়,অভিনেত্রী তৃষা যোগ দিলেন বিজয়ের শপথ অনুষ্ঠানে ১০ বছর আগে যাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন, সেই শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী বানালেন মোদি! বিজয়ের এই ঐতিহাসিক শপথগ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক ‘নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করছেন। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় এখন রাজ্য পরিচালনায় তার নতুন মন্ত্রিসভা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর