1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঠাঁই কুমিল্লা মহানগর ছাত্রদলে পদ পেলেন সহ-সাংগঠনিক সম্পাদক - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঠাঁই কুমিল্লা মহানগর ছাত্রদলে পদ পেলেন সহ-সাংগঠনিক সম্পাদক

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঠাঁই কুমিল্লা মহানগর ছাত্রদলে পদ পেলেন সহ-সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক।।
প্রমোশন পেয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিব হোসেন বায়জিদ এসেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটিতে। তার পদ এখন সহ-সাংগঠনিক সম্পাদক। ২০২১ সালে রাকিব ছিলেন বরুড়া উপজেলার বাউকশার ইউনিয়ন ২০২১ সালে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে। জানা গেছে, ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ১৯৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে আরো কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ।নিষিদ্ধ ছাত্রলীগ থেকে আসা বর্তমান ছাত্রদলের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান কাইফ কাসফি এবং সোহেল রানা শুভ । এই তিনজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছিলেন ।রাকিব হোসেন বায়জিদ আমার দেশকে বলেন, ২০২১ সালের ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে ছিলাম । তারপর আমি অব্যাহতি দিয়ে ছাত্রদলে চলে এসেছি । আমি আর ছাত্রলীগের সাথে নেই ।এ বিষয়ে জানতে নবগঠিত কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাইয়াজ রশিদ প্রিমুকে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি। নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে ছাত্রদলের কমিটি করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ছাত্রদল নিয়ে ভয়ংকর মিথ্যা ও ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিষয়টি আমি দেখতেছি । সূত্র: দৈনিক আমার দেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর