1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা মহানগর ছাত্রদলের র‍্যালিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

কুমিল্লা মহানগর ছাত্রদলের র‍্যালিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ!

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

কুমিল্লা মহানগর ছাত্রদলের র‍্যালিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ!

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর ছাত্রদলের একটি আনন্দ র‍্যালিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদুজ্জামান রানা ও সাধারণ সম্পাদক মো. ফায়াজ রশিদ প্রিমু এই অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান। মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ রাব্বির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর দক্ষিণ চর্থা এলাকায় রাফসান (১৩) নামের এক কিশোর খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। এতে তার শরীরের পেছনের অংশে লোহার রড ঢুকে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।তবে ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এটিকে ছাত্রদলের র‍্যালিতে সংঘটিত সহিংসতার ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন নেতারা। তারা আরও বলেন, প্রকৃত ঘটনা যাচাই না করেই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সঙ্গে কুমিল্লা মহানগর ছাত্রদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে আহত কিশোরের দ্রুত সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ গণমাধ্যম ও সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তথ্য যাচাই করে সংবাদ প্রচারের অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর