1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
পুষ্পস্তবক, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

পুষ্পস্তবক, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

পুষ্পস্তবক, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার।।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী। শনিবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিশ্বকবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর