1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার সীমান্তে কড়া নজরদারির মধ্যেও থামছে না গরু পাচার - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডে গায়ের জোরে রুট পারমিটহীন বাসের দাপট, যানজটে নাকাল যাত্রীরা বিএলআরআইয়ের উদ্ভাবিত দুই ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাবে কুমিল্লা জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

কুমিল্লার সীমান্তে কড়া নজরদারির মধ্যেও থামছে না গরু পাচার

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লার সীমান্তে কড়া নজরদারির মধ্যেও থামছে না গরু পাচার

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সীমান্তে বাড়তি সতর্কতা থাকা সত্ত্বেও থামছে না গরু পাচার। সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে আনা গরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে।শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রাস্তার মাথা এলাকায় মহাসড়কে সরেজমিনে গরু পরিবহনের দৃশ্য দেখা যায়।ক্যামেরা দেখে একটু থামার পর সটকে পড়ে।জানা যায়, প্রতি বছর ঈদ ঘনিয়ে এলে অবৈধভাবে ভারতীয় গরু দেশে প্রবেশের চেষ্টা বাড়ে। চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। বিজিবির নজরদারির ফাঁক গলে সীমান্ত দিয়ে গরু প্রবেশ করছে। পরে এসব গরু মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে। বিশেষ করে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী হিম্মতপুর, বৈদ্দ্যেরখীল, ব্রাহ্মণপাড়ার শশীদল এবং সদর দক্ষিণের পূর্ব জোড়কাননের কয়েকটি স্পট দিয়ে গরু আনার অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সীমান্তে টহল বাড়লেও কিছু অসাধু চক্র সক্রিয় রয়েছে। তারা সুযোগ বুঝে সীমান্ত এলাকা থেকে গরু এনে দ্রুত মহাসড়কে তুলে দেয়। এরপর বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, কড়া নজরদারির পাশাপাশি মহাসড়কেও নিয়মিত অভিযান জোরদার করা না হলে গরু পাচার পুরোপুরি বন্ধ করা কঠিন হবে।পূব জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল বলেন, কুরবানির পশুর বাজারকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতেও যৌথ অভিযান জোরদার না করলে গরু পাচার পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।তিনি আরও বলেন, সম্ভাব্য চোরাচালান রোধে স্থানীয় প্রশাসন ও সীমান্তবাসীকেও সতর্ক করা হয়েছে। যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর