1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শ্রমিক পরিচয়ে প্রতারণা: নগরীতে সক্রিয় চক্র, সতর্কতা জারি

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

শ্রমিক পরিচয়ে প্রতারণা: নগরীতে সক্রিয় চক্র, সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার।।

নগরীতে শ্রমিক পরিচয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কান্দির পাড় এলাকা থেকে অনিয়মিত শ্রমিক এনে কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজে সহায়তার জন্য কান্দির পাড় থেকে দুই তরুণ শ্রমিককে আনা হয়। তারা কাজে যোগ দেওয়ার প্রায় এক ঘণ্টা পর সুযোগ বুঝে অন্য শ্রমিকদের দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, শ্রমিকের বেশে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের চুরি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের পরিচয় যাচাই ছাড়া অচেনা শ্রমিক কাজে না নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর