1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লা নগরীর অশোকতলায় জলাবদ্ধতায় ৩০টি পরিবার পানিবন্দি, ব্যাহত স্কুল কার্যক্রম!

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

কুমিল্লা নগরীর অশোকতলায় জলাবদ্ধতায় ৩০টি পরিবার পানিবন্দি, ব্যাহত স্কুল কার্যক্রম!

নিজস্ব সংবাদদাতা।। 
১০ দিন ধরে স্থবির জনজীবন, চরম ভোগান্তিতে দেড় শতাধিক মানুষ

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় খাদ্য অধিদপ্তরের উল্টো দিকে অবস্থিত ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় অন্তত ৩০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত ১০ দিন ধরে জমে থাকা পানির কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জলাবদ্ধতার ফলে প্রায় দেড় শতাধিক মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ঘর থেকে বের হওয়া, নিত্যপ্রয়োজনীয় কাজ সম্পাদনসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, পানিতে তলিয়ে যাওয়ায় ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে এবং নিয়মিত পাঠদান পরিচালনায় সমস্যা দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের অভিযোগ, যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর