1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় স্কুলছাত্রী নিখোঁজ: থানায় অভিযোগ দায়ের! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তনু হত্যা: সাবেক সেনা হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ! রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড।। ছেলে মেহেদী হাসান খালাস স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন

কুমিল্লায় স্কুলছাত্রী নিখোঁজ: থানায় অভিযোগ দায়ের!

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

কুমিল্লায় স্কুলছাত্রী নিখোঁজ: থানায় অভিযোগ দায়ের!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থী আমেনা আক্তার (১৬) কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ সালেহা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তিনি পূর্ব মাঠে নতুন বসতি, জগন্নাথপুর এলাকার বাসিন্দা আঃ করিমের মেয়ে।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ০২ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে আমেনা আক্তার প্রতিদিনের ন্যায় কোচিং ক্লাস করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তার কোচিং সেন্টারটি সংরাইশ সালেহা স্কুলের মূল গেটের বিপরীতে অবস্থিত। তবে পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি ওইদিন কোচিং ক্লাসে উপস্থিত হননি।এরপর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় ভিকটিমের পরিবার আশঙ্কা করছে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।এ ঘটনায় ভিকটিমের পিতা আঃ করিম কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর