1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ, পলাতক ৩ মাদক কারবারি

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ, পলাতক ৩ মাদক কারবারি

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন কথিত মাদক কারবারি খাল সাঁতরে পালিয়ে যায়।শুক্রবার (১ মে) কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মমিরুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ৪নং আমড়াতলী ইউনিয়নের উত্তর মাঝিগাছা গ্রামের হালিমা টেলিকমের বাংলোর পেছনে অভিযান চালানো হয়। এসময় কয়েকজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা গাঁজা ফেলে পাশের একটি চওড়া খাল সাঁতরে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া ব্যক্তিদের উত্তর মাঝিগাছা গ্রামের হেলাল ও রহিমা বেগম প্রকাশ কালি এবং আমড়াতলী গ্রামের রাসেল হিসেবে শনাক্ত করেন।ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় থাকা ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, পলাতকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে হেলালের বিরুদ্ধে পূর্বে তিনটি এবং রহিমা বেগম ওরফে কালির বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর