1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
র‌্যাব-১১ এর অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার। - কুমিল্লার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন ২০২৬ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কালিগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপণের শুভ সূচনা সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণের অভিযোগ! কুমিল্লায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ নারী আটক কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মনিরুল হক চৌধুরী। অপহরণের নাটকের আড়ালে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়াই হোক আমাদের মূল ভাবনা – কৃষি মন্ত্রী হাজী ইয়াছিন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম কুমিল্লায় ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

র‌্যাব-১১ এর অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

র‌্যাব-১১ এর অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার।।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-৩৯৯ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায়-২১৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায়-১৩০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৭ টি অস্ত্র, ১৫২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬৪৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি-১১৩ জন অপহরণকারী গ্রেফতারসহ-১৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-১৪১ জন, দস্যুতা মামলার আসামী-০২ জন, জেল পলাতক-৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৮৭৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।অদ্য ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র’সহ মোঃ রুবেল (২৪), মোঃ সেলিম (২৪) ও মোঃ ইউসুফ (২৬) নামে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে দেশীয় অস্ত্র: ০২টি চাপাতি ও ০১টি দুই মুখী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী  মোঃ রুবেল (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে, মোঃ সেলিম (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলী এর ছেলে ও মোঃ ইউসুফ (২৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে। গ্রেফতারকৃর আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা একটি সংঘবন্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামীগন সহ তাদের অন্যান্য সহযোগীর ছিনতাইকারীরা কুমিল্লা’সহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া গোবিন্দপুর এলাকায় সমবেত হয়ে ছিনতাই করার প্রস্তুতি গ্রহন করছিল। র‌্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুষরণের অংশ হিসেবে র‌্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর