স্টাফ রিপোর্টার।।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-৩৯৯ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায়-২১৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায়-১৩০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৭ টি অস্ত্র, ১৫২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬৪৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি-১১৩ জন অপহরণকারী গ্রেফতারসহ-১৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-১৪১ জন, দস্যুতা মামলার আসামী-০২ জন, জেল পলাতক-৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৮৭৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।অদ্য ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র’সহ মোঃ রুবেল (২৪), মোঃ সেলিম (২৪) ও মোঃ ইউসুফ (২৬) নামে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে দেশীয় অস্ত্র: ০২টি চাপাতি ও ০১টি দুই মুখী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে, মোঃ সেলিম (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলী এর ছেলে ও মোঃ ইউসুফ (২৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে। গ্রেফতারকৃর আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা একটি সংঘবন্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামীগন সহ তাদের অন্যান্য সহযোগীর ছিনতাইকারীরা কুমিল্লা’সহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া গোবিন্দপুর এলাকায় সমবেত হয়ে ছিনতাই করার প্রস্তুতি গ্রহন করছিল। র্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুষরণের অংশ হিসেবে র্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679