1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।

যশোর সদর উপজেলার মুন্সেফপুর গ্রামে শেখ আবু তালেব (৭০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই মামাতো ভাই শফিয়ার রহমানের বিরুদ্ধে।মুন্সেফপুর বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতের ছেলে শাহজাহান আলীর অভিযোগ, বাজার থেকে বাড়ি ফেরার পথে বড় মসজিদের সামনে পৌঁছালে শফিয়ার রহমান কোদাল দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আবু তালেব। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আবু তালেব স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের ছেলে জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে অভিযুক্ত শফিয়ার রহমানের কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে তিনি অবগত নন।ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে তিনি মাত্রই জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর