1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় তরুণীকে উত্ত্যক্ত ও হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন। - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় তরুণীকে উত্ত্যক্ত ও হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন। কুমিল্লা নগর উদ্যানে বেপরোয়া বাণিজ্য ট্রেড লাইসেন্সহীন ব্যাবসা প্রতিষ্ঠান, নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে দর্শনার্থী বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িত ০৫ আসামী র‍্যাবের জালে আটক।  ফুলে মোড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: রাধাচূড়ার রঙে স্বপ্ন হয়ে উঠেছে কুমিল্লার পথ। কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হ/ত্যা: ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের অভিযানে আটক কয়েকজন পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ‘অন্ধকার থেকে আলোয়’ তনু হত্যা মামলা, মৃত্যুর আগে বিচার দেখতে চান মা-বাবা!

কুমিল্লায় তরুণীকে উত্ত্যক্ত ও হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় তরুণীকে উত্ত্যক্ত ও হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রোমানা আক্তার (৩৩) কুমিল্লা শিল্পকলা একাডেমির জনান্তিক নাট্য সম্প্রদায়ের একজন নাট্যকর্মী। অভিযুক্ত সাকিব (৩০), কাপ্তান বাজার এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় ও স্থানে তার পথরোধ করে মোবাইল নম্বর চাওয়াসহ বিভিন্নভাবে বিরক্ত করতেন। একপর্যায়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করে কল ও মেসেজের মাধ্যমে তাকে উত্ত্যক্ত করতে থাকেন।ভুক্তভোগীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি ঈদগাহ মোড় এলাকায় অভিযুক্ত সাকিব তাকে অনুসরণ করে এবং জোরপূর্বক মোটরসাইকেলে উঠতে বাধ্য করেন। পরে তাকে বিভিন্ন অলিগলি ঘুরিয়ে ঝাউতলা এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যান।সেখানে বসার সময় অভিযুক্ত অশোভন আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্ত তার অজান্তে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পরে ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত তাকে গালিগালাজসহ খাবারের বিল পরিশোধ করতে বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী জানান, অভিযুক্ত তাকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অর্থ দাবি করছেন। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
তিনি আরও জানান, অভিযুক্তের পাঠানো হুমকিমূলক মেসেজ সংরক্ষিত রয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর