1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ফুলে মোড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: রাধাচূড়ার রঙে স্বপ্ন হয়ে উঠেছে কুমিল্লার পথ। - কুমিল্লার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম কুমিল্লায় ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত মাদ্রাসা বন্ধের বক্তব্য ও কুমিল্লাবাসীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে- কওমী মাদ্রাসা কুমিল্লা জেলা।  বিয়ের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, বর পেলেন ব্রাজিল জার্সি, কনে আর্জেন্টিনা! পদ্মার চরাঞ্চলে ‘অস্ত্রের রাজত্ব’: চার জেলার সীমান্তে একের পর এক রক্তক্ষয়ী সংঘাত! ধর্ম ও উপজাতি বিষয়ক খাত : বর্তমান বাজেট প্রেক্ষিতে পর্যালোচনা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজা উদ্ধার, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২ ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার ​মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩ হাইওয়ে পুলিশ, কুমিল্লার পেট্রোল টিমের উপর হামলা ও পুলিশের পিকআপ গাড়ি ভাংচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার।

ফুলে মোড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: রাধাচূড়ার রঙে স্বপ্ন হয়ে উঠেছে কুমিল্লার পথ।

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ফুলে মোড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: রাধাচূড়ার রঙে স্বপ্ন হয়ে উঠেছে কুমিল্লার পথ।

সাইফুল ইসলাম ফয়সাল।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশ এখন শুধু দেশের অন্যতম ব্যস্ত যোগাযোগপথ নয়, যেন এক জীবন্ত ফুলের গ্যালারি। সড়কের দু’পাশজুড়ে সারি সারি ফুটে থাকা গোলাপি রাধাচূড়া ফুল পথচারী, যাত্রী ও ভ্রমণপিপাসুদের উপহার দিচ্ছে এক অনন্য সৌন্দর্যের অনুভূতি।প্রতিদিন হাজারো যানবাহনের ব্যস্ত চলাচলের মাঝেও প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে এই মহাসড়কের এক বিশেষ অংশ। বসন্তের মৃদু হাওয়ায় দুলতে থাকা রাধাচূড়ার গোলাপি ফুলে ঢেকে গেছে রাস্তার দুই ধারের গাছগুলো। সূর্যের কোমল আলো পাপড়িতে পড়লে পুরো পরিবেশই হয়ে ওঠে আরও মোহনীয় ও স্বপ্নময়।রাধাচূড়া ফুলের বৈজ্ঞানিক নাম Caesalpinia pulcherrima। এটি Fabaceae (সীম গোত্রীয়) পরিবারের অন্তর্ভুক্ত একটি দৃষ্টিনন্দন সপুষ্পক উদ্ভিদ। উজ্জ্বল রঙ, নান্দনিক সৌন্দর্য এবং দীর্ঘসময় ধরে ফোটে থাকার কারণে এই ফুল সৌন্দর্যবর্ধনকারী গাছ হিসেবে বেশ জনপ্রিয়।চলন্ত গাড়ির জানালা দিয়ে চোখে পড়া এই ফুলেল দৃশ্য মুহূর্তেই মন ভরে দেয় যাত্রীদের। অনেকেই গাড়ি থামিয়ে ছবি তুলছেন, কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে আসছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। যেন এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, কিছু সময় থেমে প্রকৃতিকে অনুভব করারও।মোটরসাইকেল আরোহী হাবীব ও মানিক বলেন, “এমন সুন্দর দৃশ্য আগে বিদেশের ছবিতে দেখতাম, এখন নিজের দেশেই দেখতে পাচ্ছি। এটা সত্যিই গর্বের বিষয়।”স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলা থেকেও অনেকে ছুটে আসছেন এই ফুলেল সৌন্দর্য দেখতে। বিশেষ করে বিকেলের দিকে মহাসড়কের এ অংশে মানুষের ভিড় বাড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে রাধাচূড়ায় মোড়া কুমিল্লার এই পথের অসংখ্য ছবি ও ভিডিও।স্থানীয় বাসিন্দারা জানান, পরিকল্পিতভাবে এমন সবুজায়ন যদি পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে বিস্তৃত করা যায়, তবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি হয়ে উঠতে পারে আরও দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব। এতে যেমন সৌন্দর্য বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।প্রকৃতিপ্রেমীদের মতে, নিয়মিত পরিচর্যা, গাছের সুরক্ষা এবং পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভব।প্রকৃতিপ্রেমি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ও এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক বলেন, “প্রকৃতি যখন এভাবে নিজেকে মেলে ধরে, তখন মানুষের মনও ভালো হয়ে যায়। এমন দৃশ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। যাত্রা পথে যাত্রীরা যখন ক্লান্ত হয়ে পরে, এমন দৃশ্য চোখে দেখার সাথে সাথেই মন ভালো হয়ে যায়, ক্লান্তি দুর হয়।”তিনি আরও বলেন, “এ গাছগুলো যে শুধু সৌন্দর্য বর্ধন করে তা নয়। এ গাছগুলো ডিভাইডারে থাকার কারনে বিশেষ করে রাতের বেলায় একপাশের গাড়ীর হেডলাইটের আলো অন্যপাশে কম যায়। আর এতে দূর্ঘটনাও কম হয়। তবে এ গাছগুলোকে পরিচর্যা করলে আরো বেশি ভালো হতো। কারন পরিচর্যার অভাবে অনেক জায়গায় গাছ মরে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে।”ব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় নিয়ে কেউ যদি এই পথে থামেন, তবে বুঝবেন—এ সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করারও। কুমিল্লার চান্দিনায় রাধাচূড়ার এই রঙিন সাজ যেন জানান দিচ্ছে, প্রকৃতি এখনও তার সৌন্দর্যে মানুষকে মুগ্ধ করতে জানে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর