1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন

হালিম সৈকত,কুমিল্লা।।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে ২৫ এপ্রিল শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাজারে
পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে আলোচনা সভা, রেলি এবং
মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য, লাইফ মেম্বার, কৃষি, পরিবেশ, সামাজ উন্নয়ন সংগঠক, চারবার জাতীয় পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন এ মূহুর্তে দরকার খাল-নদী সংস্কার। ঐতিহ্যবাহী সুন্দলপুর খালটি বাজারের আবর্জনায় দখলে দূষণে ভরাট হয়ে অস্তিত্ব হারাচ্ছে। শিঘ্রই খালটি পূনঃখনন করে সেচ সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি পূনঃখননে দাউদকান্দি এসেছিলেন। সে ঐতিহ্যকে স্বরণ করে হলেও সুন্দলপুর খাল পূনঃখননে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নিতে সাবেক মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের কাছে দাবি জানাই। সে সাথে কালাডুমুর নদ, খিরাই নদ, মাইথারকান্দি খাল, টামটা- বিটমান খাল সংস্কারের আবেদন করছি। সভাপতিত্ত করেন নদী বিশেষজ্ঞ, বাপা উপদেষ্টা কাজী মোস্তফা কামাল। বক্তব্য রাখেন সোনালী ব্যংকের সাবেক ব্যাবস্থাপক, উপদেষ্টা মোঃ শাহআলম, উপদেষ্টা নিবাস ঘোষ, সাবেক সহকারী সমাজসেবা অফিসার, বাপা সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা কবি মোঃ ওয়াহিদুজ্জামান, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি খন্দকার আল-মামুন, বাপা দাউদকান্দি উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল রাফি,নির্বাহী পরিষদ সদস্য দোল্লাই নওয়াবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সোহেল রানা,নির্বাহী পরিষদ সদস্য জীবন তালুকদার, মোঃ আলমগীর হোসেন, নারী নেত্রী রাজিয়া সুলতানা,
বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলমগীর হোসেন, মুক্তবাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাকিল সরকার, পরিবেশ কর্মী দীন ইসলাম রাজু প্রমুখ।
স্থানীয় জনগণ এবং গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর