1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন - কুমিল্লার খবর
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তনু হত্যা: সাবেক সেনা হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ! রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড।। ছেলে মেহেদী হাসান খালাস স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন

কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টানা তিন দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার (২৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দক্ষিণ চর্থা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকার তরুণদের মধ্যে কথা কাটাকাটি থেকে বিবাদের সূত্রপাত হয়। পরবর্তীতে এই বিরোধ বড় আকার ধারণ করলে স্থানীয় বাসিন্দারাও এতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা জিনাপুকুর পাড়ের ‘নয়ন গ্রুপ’ ও থিরাপুকুর পাড়ের ‘স্বপন গ্রুপ’-এ বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। টানা তিন দিন ধরে চলা এই হামলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত একদল তরুণ দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এমনকি ভিডিওতে একজনকে সরাসরি গুলি ছুড়তেও দেখা যায়। ইট-পাটকেলের আঘাতে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষ। ইতোমধ্যে এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর