1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

পুলিশের ইউনিফর্মে ফিরছে নীল ও জলপাই রং

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পুলিশের ইউনিফর্মে ফিরছে নীল ও জলপাই রং

নিজস্ব সংবাদদাতা।।
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে আবারও নতুন রঙের সমন্বয়ে পোশাক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের সদস্যদের পছন্দ এবং বাহিনীর ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রং পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠেছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দফতরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি খসড়াও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে পুলিশের শার্টের রং ‘লোহার রঙ’ এবং প্যান্টের রং ‘কফি রঙ’ নির্ধারণ করা হয়েছিল। তবে এই রঙ নিয়ে বাহিনীর ভেতরেই ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইউনিফর্মের রং সদস্যদের স্বাচ্ছন্দ্য ও বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পুনর্বিবেচনা করেন। পরবর্তীতে বিভিন্ন রঙের নমুনা যাচাই-বাছাই করে নতুন এই রঙের প্রস্তাব চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট পরবেন। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ব্যতীত পুলিশের অন্যান্য সাধারণ ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। তবে সব ইউনিটের জন্য প্যান্টের রং অভিন্ন রাখা হয়েছে, যা হবে ‘টিসি টুইল খাকি’। োইউনিফর্ম পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না বলেও জানানো হয়েছে। কারণ, সরবরাহের প্রাপ্যতার ভিত্তিতে ধাপে ধাপে নতুন ইউনিফর্ম চালু করা হবে। বর্তমানে প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর