1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক।।

মানবসেবার মহৎ লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার উদ্যোগে ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের বিদায় সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় রামপুরা শাখা কার্যালয়ে আইডিয়াল ফাষ্ট এইধড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)।প্রতিষ্ঠানের রামপুরা শাখার পরিচালক আমিনুল ইসলাম (বুলবুল) এর পরিচালনায় অনুষ্ঠানেবিশেষ অতিথি ছিলেন , প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য মোঃ মনির হোসেন মুন্না, মোঃ শহিদুল ইসলাম, আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টারের সিনিয়র লেকচারার শেখ মোঃ জাহাঙ্গীর, যাত্রাবাড়ী মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু সাঈদ মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক মোঃ ফিরোজ আলম,মোঃ কিবরিয়া আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ,হিসাব সহকারী ঐশী আক্তার, সাহিদুল ইসলাম আরিফ ও অফিস সহকারী মোঃ শাহাদাত হোসেন। এসময় বক্তারা বলেন, ফাস্ট এইড প্রশিক্ষণ শুধু একটি দক্ষতার বিষয় নয় বরং এটি মানবিকতা দায়িত্ব , সেবামূলক পেশার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কাজ। বিপদের সময় এবং জরুরি মুহূর্তে সঠিক পদক্ষেপ গ্রহণে প্রাথমিক চিকিৎসক সহায়ক হিসেবে আপনাদের দায়িত্ব ও কর্তব্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে।

তারা আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের উচিত এই জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়া এবং মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখা।শেষে বিদায় শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর