1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শহীদ স্মৃতি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

শহীদ স্মৃতি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শহীদ স্মৃতি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।। 

ব্রাহ্মণপাড়া উপজেলার শহীদ স্মৃতি হাই স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে স্কুলের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ূম, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম বলেন, নিজেকে পরিবর্তন করার জন্য সু-শিক্ষা গ্রহণ করতে হবে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হয় এমন শিক্ষা গ্রহণ করতে হবে। স্মার্ট নাগরিক হওয়ার জন্য এখনি প্রস্তুতি নেওয়ার সময়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, পরীক্ষার ভাল ফলাফল স্বপ্নকে বড় করে। একটি ভালো ফলাফল একজন শিক্ষার্থীর চিন্তা-চেতনা এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| একটি ভালো ফলাফল একজন মানুষের জীবনও বদলে দিতে পারে।শহীদ স্মৃতি হাই স্কুলের সহকারি শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনশহীদ স্মৃতি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাবেদ হোসাইন।শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্য দেন ইসরাত জাহান, অধ্যয়রত শিক্ষার্থীর পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী সিফাত সরকার,বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী হাসিবা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি হাই স্কুলের সকল সহকারি শিক্ষকরা । সবশেষ দোয়া পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর