1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ উপলক্ষে কুমিল্লায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) কুমিল্লার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) এটিএম সাইফুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মঞ্জুর আহমেদ এবং আদর্শ সদর উপজেলার ইউএনও ফাতেমা তুজ জোহরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, কুমিল্লা; কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার; কুমিল্লা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ; স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। আন্তর্জাতিক সংস্থা UNICEF ও Gavi-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা হাম ও রুবেলা রোগ নির্মূলে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল লক্ষ্যভুক্ত শিশুকে টিকার আওতায় এনে হাম ও রুবেলা প্রতিরোধে একটি শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলা সম্ভব হবে। সিভিল সার্জন, কুমিল্লার সার্বিক তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য বিভাগের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর