1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কুমিল্লায় কৃষিমন্ত্রী - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, বাংলাদেশ।  চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কুমিল্লায় কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

‘কৃষক কার্ড’ এর মাধ্যমে সরাসরি সহায়তা জোরদার

স্টাফ রিপোর্টার।।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষকদের স্বাবলম্বী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষি খাতে ভর্তুকি, ঋণমুক্তকরণ এবং ‘কৃষক কার্ড’ চালুর মতো উদ্যোগ কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করছে।
শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকদের উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি বলেন, কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তরে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা সহজেই ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা পাচ্ছেন, যা উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়ক হচ্ছে। জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১,৪৫৮ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর