1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার — পুলিশের প্রশংসা - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার — পুলিশের প্রশংসা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার — পুলিশের প্রশংসা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে কোতয়ালী মডেল থানা পুলিশের চলমান অভিযানে আবারও সফলতা এসেছে। গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতে অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, কুমিল্লার নেতৃত্বে আলেখারচর থেকে বিবির বাজার বন্দরগামী পাঁকা সড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুলিশ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো— নূরে আলম (৩৫), পিতা: হারুনুর রশিদ এবং সাকেল ওরফে শাকিল প্রকাশ সাক্কু (৩০), পিতা: জলিল মিয়া। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, পুলিশের ধারাবাহিক এমন কার্যক্রম মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজকে আরও নিরাপদ করে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর