1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লাবাসীর কাছে সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের তথ্য তিন মাস পরপর প্রকাশ করা হবে: প্রশাসক টিপু

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কুমিল্লাবাসীর কাছে সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের তথ্য তিন মাস পরপর প্রকাশ করা হবে: প্রশাসক টিপু

নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, কুমিল্লাবাসীর কাছে সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের তথ্য স্বচ্ছভাবে তুলে ধরতে প্রতি তিন মাস পরপর তথ্য প্রকাশ করা হবে। রোববার (১২ এপ্রিল) কুসিকের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব তথ্য জানান। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক রাজস্ব আয়-ব্যয় এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর আর্থিক অগ্রগতি তুলে ধরে এ কথা বলেন তিনি। প্রশাসক জানান, রাজস্ব খাতে গত ১৫ মার্চ পর্যন্ত মোট প্রাপ্তি হয়েছে ৬১ কোটি ২২ লাখ ৬৫ হাজার ৬৬৪ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৩৭ কোটি ৯৩ লাখ ১৬ হাজার ৯৮৬ টাকা। বর্তমানে স্থিতি রয়েছে ২৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৭৮ টাকা। তিনি আরও জানান, সিআইডিপি প্রকল্পে মোট স্থিতি রয়েছে ৩০১ কোটি ১০ লাখ ৭৫ হাজার ১২৭ টাকা, যার মধ্যে ১১টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পে স্থিতি রয়েছে ২ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৯৩৬ টাকা এবং ইউডিসিজিপি প্রকল্পে রয়েছে ৩৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯ টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে ৪৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ২১০ টাকা স্থিতি রয়েছে। এই অর্থ থেকে ১০৯টি প্রকল্পের বিপরীতে ৪১ কোটি ৮৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্সে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর