1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন! - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন!

নিজস্ব সংবাদদাতা।। 

কুমিল্লা নগরীতে ভোরে রিকশাযাত্রীদের পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— মো. ইমরান হোসেন ওরফে এমু (৩১) এবং ফয়সাল আহমেদ (৩০)।বিষয়টি নিশ্চিত করেন কোতোলী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার।তিনি জানান, গত ২০ মার্চ ৫.৩০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন উত্তর চর্থা এলাকার দারোগাবাড়ি মাজার থেকে নানুয়ার দীঘির অভিমুখে যাচ্ছিলেন দুজন রিকশাযাত্রী। পথিমধ্যে মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এ ঘটনায় ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির নিবিড় সহায়তায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত ইমরান ও ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর