1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
প্রতারণা মামলায় ঠিকাদার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

প্রতারণা মামলায় ঠিকাদার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রতারণা মামলায় ঠিকাদার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় নির্মাণকাজে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও আর্থিক ক্ষতির অভিযোগে এক ঠিকাদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মধ্যম আশ্রাফপুর মালেকা মঞ্জিলের বাসিন্দা এবং মেসার্স বাগদাদী এন্টারপ্রাইজ ও আলমগীর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আলমগীর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (১), কুমিল্লার বিচারক দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৪২৭ ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পরপরই কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সংশ্লিষ্টরা জানান, নির্মাণ সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর