1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - কুমিল্লার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রণক্ষেত্র লক্ষ্মীপুর, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০ কুমিল্লায় রহস্যজনক অগ্নিকাণ্ড: পুড়ে ছাই রয়েল সার্ভিসের ৩টি এসি বাস! কুমিল্লা ডায়াবেটিস হাসপাতাল মূলত জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবার স্থান।  “সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরি” ‎কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ীদের জামায়াতের অভিনন্দন। কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকদের আচরণ নিয়ে প্রশ্ন! কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ঝটিকা অভিযান লিফটে সারিতে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী, শৃঙ্খলা মানার আহ্বান! কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা থেকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে অভিযানে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সড়ক ও জনপদ বিভাগ জানায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে আগে থেকেই সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বুড়িচং উপজেলা প্রশাসনের সহায়তায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজারের সড়কের দুই পাশে অভিযান চালান। এ সময় মহাসড়কের দুই পাশ থেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গৌরীপুর সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা জানিয়েছেন, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের উচ্ছেদ দীর্ঘায়িত করতে মহাসড়কে সার্ভিস লেন করার কথাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর