1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
“সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরি” - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

“সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরি”

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

“সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরি”

স্টাফ রিপোর্টার।।

সাংবাদিকতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কর্মকাণ্ড না করে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লার এক্সপার্ট আইটি পার্কের সেমিনার রুমে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একাধিক মিডিয়ায় কাজ না করে নতুন ও জুনিয়র সহকর্মীদের সুযোগ করে দিলে দেশে বেকারত্ব কমাতে সহায়ক হবে। পাশাপাশি একাধিক পেশায় যুক্ত না হয়ে পছন্দের একটি পেশায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে মূলধারার সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক কনটেন্ট ক্রিয়েটর নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। একজন সাংবাদিকের মতো দায়বদ্ধতা ও জবাবদিহিতা কনটেন্ট নির্মাতাদের মধ্যে নেই বলেও মন্তব্য করেন তিনি।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দিপু, দীপ্ত টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজি।
অনুষ্ঠানে প্রায় ৩০ জন সাংবাদিক ও মাল্টিমিডিয়া রিপোর্টার অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর