1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকদের আচরণ নিয়ে প্রশ্ন! - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকদের আচরণ নিয়ে প্রশ্ন!

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকদের আচরণ নিয়ে প্রশ্ন!

নিজস্ব সংবাদদাতা।।

কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মৃত শিক্ষার্থী অর্পিতা নওশিন (২০২১-২২ শিক্ষাবর্ষ), যিনি সেন্ট্রাল মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ছাত্রী ছিলেন। সহপাঠী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম বর্ষে থাকাকালীন এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনিরা জহিরের সঙ্গে ব্যক্তিগত একটি বিষয়কে কেন্দ্র করে অর্পিতা নওশিনের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে তাকে লক্ষ্য করে মানসিক চাপ ও একাডেমিক প্রতিবন্ধকতার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, একই ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা নিয়মিতভাবে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হলেও অর্পিতা নওশিন বারবার পরীক্ষায় অংশ নিয়েও এনাটমি বিষয়ে পাস করতে পারেননি। ফলে তিনি দীর্ঘদিন ধরে প্রথম বর্ষেই আটকে ছিলেন এবং জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস ও প্রফেশনাল পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন।
সহপাঠীরা জানান, এই পরিস্থিতি তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেন বলে জানা গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের আচরণ, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, এমন ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতা বৃদ্ধি, স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তা জোরদার করা জরুরি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর