1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ীদের জামায়াতের অভিনন্দন। - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

‎কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ীদের জামায়াতের অভিনন্দন।

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
Oplus_131072

‎কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ীদের জামায়াতের অভিনন্দন।

‎স্টাফ রিপোর্টার।।
‎কুমিল্লা আইনজীবী সমিতির (২০২৬–২০২৭) নির্বাচনে
‎ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি জামায়াতের ঐক্যবদ্ধ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটেরি মাওলানা মু. মাহবুবুর রহমান।
‎যৌথ অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় বলেন,
‎আইনজীবীদের গণতান্ত্রিক রায়ের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবী সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং কুমিল্লা আইনজীবী সমিতির সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।নেতৃবৃন্দু আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিজম পাখা গজাতে পারবেনা। অনৈক্য বিএনপি-জামায়াতকে বিপদের দিকে নিয়ে যাবে। তাই জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদেরকে ছোটখাট বিরোধে না জড়িয়ে ঐক্যমতে থাকার আহবান জানান তারা। জামায়াতের এই দুই নেতা কুমিল্লা আইনজীবী সমিতার নির্বাচনে বিজয়ী, নির্বাচনে অংশগ্রহণকারী ও ভোটারদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান। উল্লেখ্য:নির্বাচনে কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি পদে সহিদ উল্লাহ (জামায়াত) এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকারের (বিএনপি) প্যানেল ১৫টির মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে ।‌এর মধ্য ৫টি পদে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।জামায়াতের বিজয়ীরা হলেন, সভাপতি পদে মু. শহিদুল্লাহ এবং সহ-সভাপতি পদে মু. আব্দুল বাতেন, লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অ্যাডভোকেট বেলাল হোসেন অ্যাডভোকেট লোকমান হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর