1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

মাদকের কাঁচাবাজার বন্ধ করবেন কি পুলিশ সুপার?

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

যাওয়ার আগে অভিযান চান কুমিল্লার মানুষ!

নিজস্ব সংবাদদাতা।।

কুমিল্লা শহরের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বসছে মাদকের কাঁচাবাজার—এমন গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। বিশেষ করে ধর্মপুর, ধনপুর এবং ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের কিছু এলাকায় মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত রাজগঞ্জ কাঁচা বাজারের মতো মাদকের বিশাল বাজার বসে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের পর থেকে রাত দুইটা পর্যন্ত এসব এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও অন্যান্য মাদক বিক্রি হয়। অথচ দৃশ্যমান কোনো অভিযান চোখে পড়ছে না। সংশ্লিষ্ট থানা পুলিশ, ফাঁড়ি পুলিশ, এমনকি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব স্পট সম্পর্কে অবগত থাকলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না—এমন অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, ধনপুর এলাকায় কথিত মাদক ব্যবসায়ী সাথী ও কুদরত নামের দুই ব্যক্তির নেতৃত্বে এই মাদকের কাঁচাবাজার পরিচালিত হচ্ছে। কুদরত বিপুল পরিমাণ ইয়াবা এনে এলাকায় সরবরাহ করছে বলেও স্থানীয়দের দাবি। এসব বিষয় একাধিকবার পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশকে সরেজমিনে মাদকের স্পট দেখানো হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছেন—পুলিশ সুপারের নির্দেশনা থাকার পরও কেন মাঠ পর্যায়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং ধনপুরের মাদকের কাঁচাবাজার বন্ধে দৃশ্যমান অভিযান কবে শুরু হবে—এ প্রশ্ন এখন এলাকাবাসীর। কুমিল্লার পুলিশ সুপারের প্রতি এলাকাবাসীর দাবি, শুধু দায়িত্ব পালন করে বদলি হয়ে চলে যাওয়া নয়, কুমিল্লায় এমন কিছু দৃশ্যমান অভিযান পরিচালনা করা হোক, যাতে মানুষ দীর্ঘদিন তাকে স্মরণ রাখে। ধনপুরসহ কোতোয়ালী এলাকার মাদকের কাঁচাবাজার বন্ধে জরুরি অভিযান এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর