1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক - কুমিল্লার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মানববন্ধন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বুড়িচংয়ে চেকপোস্টে অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ রেলমন্ত্রীকে কল দিয়ে অঝোরে কাঁদলেন এমপি “মনিরুল হক চৌধুরী”! কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২ ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক কুমিল্লায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন

কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক

কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় বাড়িতে ঢুকে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোর গ্যাং ‘বজ্রপুর সায়েম গ্রুপ’-এর নেতা সায়েমকে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। র‍্যাব ১১ সিপিসি কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সায়েমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।আহত শিক্ষার্থী বিজয় কাশারীপট্টি এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হামলার পর তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত সায়েম একই ওয়ার্ডের বজ্রপুর এলাকার কাইয়ুম মিয়ার ছেলে এবং একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে রাহুল, হৃদয়, পিয়াস, কালাসহ প্রায় ২০ জনের একটি দল দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে এ হামলায় অংশ নেয়।স্থানীয় সূত্র জানায়, সায়েম গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগে একই গ্রুপের হামলায় কাশারীপট্টি এলাকার পরিবহন নেতা হাজী মাশুক গুরুতর আহত হন।এছাড়া গত এক বছরে একাধিকবার মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এ গ্যাংটি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর