1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা, ঢাকায় ৬২-৬৭ টাকা- ঢাকার বাইরে ৫৭-৬২ ঢাকা কুমিল্লায় এনজিও”এর ফিল্ড অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধর; অতঃপর থানায় অভিযোগ! জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক! কুমিল্লার তিতাসে খুনের বদলায় খুন! অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লা জেলা পুলিশ এশিয়া পোস্টের নিউজের পর নড়েচড়ে বসলো প্রশাসন! চালু হচ্ছে কুমিল্লা শিশু হাসপাতাল; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে সাময়িক ডিন নিয়োগ সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২

স্টাফ রিপোর্টার।।

আজ,২২ই মার্চ ভোর-২.৪৫ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল (ঢাকা মেট্রো ব- ১৪-৭৭৮৩) নামের একটি বাস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল নামের ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।উক্ত ঘটনায় ১২ জন (৬ পুরুষ ,৩জন নারী, ৩ জন মেয়ে শিশু)নিহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সেখানে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । এছাড়া, দুর্ঘটনায় কবলিত বাসটি বর্তমানে দৈয়ারা নামক এলাকায় রেলের সামনের ইঞ্জিনের সাথে আটকানো অবস্থায় আছে। ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে । ঘটনাস্থলে ইতিমধ্যে কুমিল্লা জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে । রেল কর্তৃপক্ষ চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছে । দুঘর্টনা কবলিত বাসটি উদ্ধার করতে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসেছে ।এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে । এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির অপর সদস্যরা হলেন এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস । তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর