1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কুমিল্লায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ

জনসেবায় থেমে নেই কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু!

স্টাফ রিপোর্টার।।

নগরীর উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরীর চলমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেছেন।সোমবার নগরীর টমটম ব্রিজ থেকে ইপিজেড সড়ক হয়ে উপজেলা পর্যন্ত চলমান সড়ক নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পান। এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক।ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অনিয়মের বিষয়টি তদন্ত করে তা সংশোধন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান,অনিয়মের বিষয়টি সংশোধনের পর যথাযথ মান বজায় রেখে পুনরায় কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে।পরিদর্শনকালে তিনি বলেন, নগরীর উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর