1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন

স্টাফ রিপোর্টার।।

দেবিদ্বারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা -৪ ( দেবিদ্বার) সংসদীয় আসনের সাবেক চারবারের সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি পুত্র ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে এক বিশাল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হলের সামনে থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউনটি দেবিদ্বারের কয়েকটি ইউনিয়ন পদক্ষিণ করে পৌরসভার নিউমার্কেটে গিয়ে শেষ হয়।জানা গেছে, দেবিদ্বারের চলমান পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুনরায় ঐক্যবদ্ধ ও সক্রিয় করার নিমিত্তে এমন আয়োজন করা হয়েছে।দেবিদ্বার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল সরকার, সাবেক সহ- সভাপতি মোশাররফ ভূইয়া সহ দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা।এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের আদেশ-নিষেধ পালনে আমরা বদ্ধপরিকর। দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন সে পরিকল্পনাকে বাস্তবায়নে আমরা দেবিদ্বার বিএনপি ঐক্যবদ্ধ। এসময় ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করে আরও বলেন কোন অসাধু চক্র দ্বারা দেবিদ্বার বিএনপিকে ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। অতীতের ভুল- ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে দেবিদ্বারের নেতাকর্মীরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ।শোডাউন শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জানিয়ে উপস্থিত সবাইকে দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর