1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পরবর্তী সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ মার্চ) বিকালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাজনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য উপলক্ষ। এই পুনর্মিলনী আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করে। দলকে এগিয়ে নিতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় একমাত্র শক্তি হচ্ছে আমাদের ঐক্য। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের অবস্থান আরও সুসংহত করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারন সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর