1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন।

সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত

শাহাদাত কামাল শাকি,স্টাফ রিপোর্টার।।

গত রবিবার কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়াম হল রুমে এক মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট পরীক্ষা ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের বেল্ট ও সনদপত্র বিতরণ করেন সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক বিদেশ থেকে কারাতে প্রশিক্ষণ প্রাপ্ত সিহান মোখলেছুর রহমান আবু।একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু সনদ বিতরণ শেষে বিজয়ীদেরকে অভিনন্দন জানান এবং উপস্থিত অভিভাবক, অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রী, একাডেমির কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, ইতিমধ্যে কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতা ছাড়াও ইতিপূর্বেও ইংল্যান্ড, জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া সহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক অর্জন করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর