1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস - কুমিল্লার খবর
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! কুমিল্লার দেবিদ্বার শ্বাসরুদ্ধকর অভিযান;বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। During Processing Undresser.it.com Maintains Refined Visual Output: A Professional Analysis শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী;

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

চান্দিনা প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ)দুপুরে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসের প্রচণ্ড ধাক্কায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর আছড়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই মহাসড়কের ওই লেনে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ইলিওটগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এ বিষয়ে ইলিওটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাইক্রোবাস চালকের চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর