1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লা জেলা পরিষদের নতুন প্রশাসক মোস্তাক মিয়া

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কুমিল্লা জেলা পরিষদের নতুন প্রশাসক মোস্তাক মিয়া

স্টাফ রিপোর্টার।।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়াকে কুমিল্লা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নিয়োগের বিষয়টি রবিবার নিজেই নিশ্চিত করেছেন মোস্তাক মিয়া।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই নিয়োগের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসক জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ এবং জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রশাসক মোস্তাক মিয়া বলেন, দায়িত্ব পাওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমার ওপর কুমিল্লা জেলা পরিষদের যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করবো। কুমিল্লার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করবো।”
উল্লেখ্য, মোস্তাক মিয়া বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর