1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা ল’ কলেজের একাংশ শিক্ষার্থীদের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লা ল’ কলেজের একাংশ শিক্ষার্থীদের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।
পবিত্র মাহে রমাদান উপলক্ষে কুমিল্লার ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা আইন কলেজের (আইন কলেজ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুমিল্লা রেলস্টেশন প্ল্যাটফর্মে প্রায় ১৫০ জন গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা। শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা আইন’ কলেজের শিক্ষার্থী শেখ সুবর্ণা সুইটি, কাজী কাউছার উদ্দিন, আনিছুর রহমান শেখ, মো: আব্দুল জলিল, নার্গিস আক্তার লিপি এবং শাহাদাত হোসেন । এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা এই কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা ও সমর্থন প্রদান করেন। আয়োজক শিক্ষার্থীরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা ইফতারের এই ক্ষুদ্র আয়োজন করেছেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রেলস্টেশনে থাকা অসহায় মানুষগুলো ইফতার পেয়ে শিক্ষার্থীদের প্রতি নিবিড় ভালোবাসা প্রকাশ করেন। কুমিল্লায় পবিত্র রমজান মাসের সওয়াব ও সামাজিক দায়বদ্ধতা থেকে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থীর একাংশ। আজ বিকেলে রেলস্টেশন এলাকায় দেড় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি থেকে—ভয়েস ওভার (V/O): পবিত্র রমজানের বিকেলে কুমিল্লার ব্যস্ততম রেলস্টেশন প্ল্যাটফর্ম। এখানে রোজা রেখে ইফতারের জন্য যারা অন্যের মুখাপেক্ষী, তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন একদল তরুণ কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী। ভিজ্যুয়াল (ব্যানার ও ইফতার বিতরণের দৃশ্য) কুমিল্লা আইন কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থীদের আয়োজনে আজ শুক্রবার প্রায় ১৫০ জন দুস্থ ও ছিন্নমূল মানুষের হাতে তুলে দেওয়া হয় ইফতার প্যাকেট। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ এই উপহার গ্রহণ করেন।বাইট (শিক্ষার্থী/আয়োজক): কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী আনিছুর রহমান শেখ জানান “আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি রেলস্টেশনের এই অসহায় মানুষগুলোর সাথে ইফতার ভাগ করে নিতে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো মুখে হাসি ফোটায়, সেখানেই আমাদের সার্থকতা।”ভয়েস ওভার (V/O): এই মানবিক উদ্যোগে সম্মুখ সারিতে ছিলেন শেখ সুবর্ণা সুইটি, কাজী কাউছার উদ্দিন, আনিছুর রহমান শেখ, মো: আব্দুল জলিল ও নার্গিস আক্তার লিপি এবং শাহাদাত হোসেন। দূরে অবস্থান করেও কলেজের আরও অনেক শিক্ষার্থী মানসিকভাবে এই ইফতার কর্মসূচিতে সমর্থন জুগিয়েছেন। এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর