1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বিদেশি পিস্তল উদ্ধার! - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লায় বিদেশি পিস্তল উদ্ধার!

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব।

স্টাফ রিপোর্টার।।

গতকাল শুক্রবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা পূর্ব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।তিনি জানান, অজ্ঞাত অপরাধীরা মাটিয়ারা ব্রিজের ওপর অবস্থান করলে তাদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে অস্ত্রটি পাওয়া যায়।তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স। এ বিষয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ছাড়াও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর