স্টাফ রিপোর্টার।।
গতকাল শুক্রবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা পূর্ব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।তিনি জানান, অজ্ঞাত অপরাধীরা মাটিয়ারা ব্রিজের ওপর অবস্থান করলে তাদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে অস্ত্রটি পাওয়া যায়।তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স। এ বিষয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ছাড়াও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত